অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান

১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ PM
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ © সংগৃহীত

তেহরান কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না এবং তারা পুরো অঞ্চলজুড়ে চলমান যুদ্ধের স্থায়ী ও সামগ্রিক অবসান চায় বলে মন্তব্য করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া অবস্থানের কথা জানান।

সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘যেকোনো যুদ্ধবিরতিকে অবশ্যই লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকায় কার্যকর হতে হবে।’ 

বিষয়টিকে ইরানের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি গ্রহণ করছি না। সংঘাতের এই চক্র এবার চিরতরে বন্ধ হওয়া উচিত।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐতিহাসিকভাবেই এই জলপথ উন্মুক্ত ছিল। এটি ইরানের জলসীমার মধ্যে হলেও দীর্ঘকাল ধরে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী।’

তার মতে, তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বৃহত্তর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ইরানের এই কঠোর মনোভাবের ফলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন করে জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

‘সান্ধ্য আইন’ ও হলের গেট বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জাবি…
  • ২১ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পাওয়া কে এই মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬