ইরানের মতো লেবাননেও যুদ্ধবিরতি চায় তেহরান

১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ PM
ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ © সংগৃহীত

ইরানের যুদ্ধবিরতি যতটা গুরুত্বপূর্ণ, লেবাননের যুদ্ধবিরতিও ঠিক ততটাই জরুরি বলে- মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননের স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার

গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে চলমান আলোচনার সময় এবং পরবর্তী সময়েও একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইরান শত্রুপক্ষকে বাধ্য করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

একই দিনে তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন গালিবাফ। মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতা এগিয়ে নিতেই পাকিস্তানি প্রতিনিধি দলটি তেহরান সফর করছে বলে জানা গেছে। এর আগে গত রবিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। 

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সরাসরি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান-প্রদান অব্যাহত রয়েছে। বর্তমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গালিবাফ ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং শান্তি আলোচনায় তেহরানের নেতৃত্ব দিচ্ছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬