করোনায় চলে গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান

০৭ জুন ২০২০, ০৭:২০ PM
ডা. মির্জা নাজিম উদ্দিন

ডা. মির্জা নাজিম উদ্দিন © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন। নাম ডা. মির্জা নাজিম উদ্দিন। রোববার (৭ জুন) বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্কয়ার হাসপাতালের এক চিকিৎসক জানান, ডা. মির্জা নাজিম আইসিইউ বিভাগের প্রধান ছিলেন। এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইতে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজের (ব্যাচ কে-৩০) প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
সেন্ট গ্রেগরী অধ্যক্ষের পরামর্শ: শেষ মুহূর্তে এসএসসি পরীক্ষ…
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬