টিভিতে প্রচারিত তারাবির নামাজ অনুসরণ না করার আহ্বান

২৯ এপ্রিল ২০২০, ০৭:০৩ PM

© সংগৃহীত

টিভি চ্যানেলে প্রচারিত তারাবির নামাজ অনুসরণ করে বাসা-বাড়িতে ইক্তেদা না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একইসঙ্গে তারাবিসহ অন্যান্য নামা সম্প্রচার থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবি নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবিহ নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েয হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত প্রদান করেছেন

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবিহ নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence