বিএসসির বহরে যুক্ত নতুন জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৪ নভেম্বর ২০১৯, ০৭:২৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) বহরে নতুন আরও চারটি জাহাজ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. খালিদ মাহমুদ চৌধুরী। বিএসসির নবনিযুক্ত জাহাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশন আয়োজিত ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সভায় বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সাব্বির মাহমুদ প্রধান অতিথি ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি জাতির জনকের হাত ধরে এ প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালে শিপিং করপোরেশনের জাহাজ ছিল দুইটি। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৪টি জাহাজের উদ্বোধন করবেন।’

প্রতিমন্ত্রী বলেন, গত ২০১৮-২০১৯ অর্থবছরে বিএসসির পরিচালনা আয় ছিল ১৮৫.০৯ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে ৩৭.৮৯ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে ২২২.৯৮ কোটি টাকা। প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় ছিল ১২৯.১৫ কোটি টাকা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হয়েছে ৪৫.৯৩ কোটি, মোট ব্যয় হয়েছে ১৭৫.০৮ কোটি টাকা। আর্থিক বিশ্লেষণে আলোচ্য অর্থবছরে কর সমন্বয়ের পর সংস্থার নীট মুনাফা হয়েছে ৫৫.২৩ কোটি টাকা।

এসময় অংশীজনরা তাদের ডিভিডেন্ডের হার ১০ থেকে বাড়িয়ে ১২ এবং বোর্ড সভায় অংশীজনদের মধ্যে যারা শেয়ারবাজার বোঝেন এমন অংশীজনদের অন্তর্ভুক্ত করাসহ নানা ধরনের দাবি পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ হ ম আহসান, বাংলাদেশ শিপিং করপোরেশনের অংশীজনও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬