শেখ হাসিনার চোখের অবস্থা জানতে ইমরান খানের ফোন

০২ অক্টোবর ২০১৯, ০৭:০১ PM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার (২ অক্টোবর ২০১৯) বিকেলে ফোন করে কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কুশলাদি বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন ইমরান খান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চার দিনের সফরে ভারতে যাচ্ছেন। শেখ হাসিনার এ সফরের একদিন আগে টেলিফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬