ইউজিসিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। কমিশনের প্রবেশমুখে এ ম্যুরাল স্থাপন করা হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ আজ (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এসময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কাজ এ বছরের এপ্রিলে শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস্ দিয়ে তৈরি করা হয়েছে।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, সচিব ড. মোঃ খালেদ, বিভাগীয় প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence