তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

০৬ অক্টোবর ২০২৫, ০৩:০৪ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষিজমিতে কাজের জন্য শ্রমিকের খোঁজে রাতে রুদ্রশ্রী গ্রামে যান হারুন চৌধুরী। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় শাহাবুদ্দিন কিছু লোকজন নিয়ে হারুন চৌধুরীকে মারধর করেন। এ সময় হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, তার চাচা শ্রমিকের খোঁজে রাতে পাশের গ্রাম রুদ্রশ্রীতে যান। এ সময় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে তার চাচাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন :  ঘরে ঢুকে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, সড়ক অবরোধ

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, হারুন চৌধুরী নামের এক কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।   

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ শিবপাশা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9