ঘরে ঢুকে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, সড়ক অবরোধ

০৬ অক্টোবর ২০২৫, ০৮:১১ AM
বিএনপি নেতা লিয়াকত আলী

বিএনপি নেতা লিয়াকত আলী © সংগৃহীত

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে লিয়াকত আলী (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাত ৮ টার দিকে সদর উপজেলার লিংকরোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিয়াকত আলী ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মোটরসাইকেলে এসে লিয়াকতের ঘরে ঢুকে অতর্কিতভাবে ৪ থেকে ৫ জন সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই লিয়াকতের সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংকরোড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পর্যটকসহ সাধারণ মানুষ। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এছাড়া হামলার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ রাশেদ অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কর্মীরা লিয়াকতের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই। দোষীদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত করছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।’

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950