কুড়িগ্রামে বন্যায় প্রায় ৫ কোটি টাকার ফসলহানি

০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত

বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত © টিডিসি

সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে প্রায় ৫ কোটি টাকার ফসল হানি হয়েছে। এতের চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। এ বছর অসময়ের বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা কামনা করছেন তারা।

কৃষি বিভাগ জানায়, সাম্প্রতিক বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে ১ হাজার ১৩৭ হেক্টর জমির রোপা আমন, ১৫০ হেক্টর জমির শাক-সবজি ও ৫৯ হেক্টর জমির মাসকলাই। দ্রুত পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। তার পরেও পুরোপুরি ১৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল সম্পুর্নরুপে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় দুই হাজার। 

কৃষকরা জানান, এ বছর অসময়ের বন্যায় সব ফসল শেষ করে দিয়েছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা কামনা করছেন তারা।

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদীর অববাহিকার কৃষক এরশাদ আলী বলেন, ‘এ বছর আমন আবাদের সময় বৃষ্টি ছিল না। তাই আমরা সেচ দিয়ে জমি তৈরি করে আমন রোপণ করি। পরে কয়েকদিন পর বন্যার পানি এসে আমার ১ বিঘা জমির ফসল নষ্ট করে দিয়ে গেছে। এখনো জমিতে পানি। কি করবো এ জমিতে চিন্তায় বাঁচি না।’

আরেক কৃষক তাজুল ইসলাম বলেন, ‘আমারও রোপা আমন ধান তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি তারাতাড়ি নামার কারণে এখন জমিতে মাসকলাই ছিটিয়েছি। আমরা যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছি তাদের পাশে যদি সরকার দাঁড়ায় তাহলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত পানি নেমে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। তার পরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।

বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9