কুড়িগ্রামে ধরলার ভাঙনসহ টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ PM
নদীর তীরে স্থানীয় লোকজনের মানববন্ধন

নদীর তীরে স্থানীয় লোকজনের মানববন্ধন © টিডিসি

কুড়িগ্রামে ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র ভাঙন রোদসহ টেকসই বেড়ি বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চরগোরকমন্ডল গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে এ মানববন্ধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো. জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন, ছাত্র আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকি ও গ্রিন ভিলেজ পরিচালক আব্দুর রশিদ।

মানববন্ধনে বক্তারা জানান, ধরলা নদীর ভাঙনে চর গোরকমন্ডল গ্রামে চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙন দেখা দেয়। এতে করে গ্রামে বাদাম, কলা, ধান খেত, সুপারির বাগানসহ ৪শ বিঘা জমির বিভিন্ন ফসল নদী গর্ভে বিলীন ও অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, শত শত কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধের দাবি জানিছেন তারা।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9