কুড়িগ্রামে ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ PM
সড়ক দুর্ঘটনার পর উৎসুক জনতার ভিড়

সড়ক দুর্ঘটনার পর উৎসুক জনতার ভিড় © টিডিসি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই। এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা কাজ শেষ করে ইট ভাঙা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজিম খান ইউনিয়নের মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা গেলেও অপরজনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। 

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬