নিহত ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজ আপন © সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ইমতিয়াজ আপন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আপন সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তা কসবা উপজেলার খাড়েরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নিহতের বাবা নিজাম উদ্দিন জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উঠার সময় পিছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরতর আহত হন আপন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: ঢাকা কলেজের অধ্যাপক সনজিদা আক্তার মারা গেছেন
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।