স্কুল খোলার আনন্দে ‘ইস্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে’

১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৯ PM
জনপ্রিয় গান ‘ইস্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে’ গানটি নতুন আঙ্গিকে

জনপ্রিয় গান ‘ইস্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে’ গানটি নতুন আঙ্গিকে © সংগৃহীত

স্কুল খোলার অপেক্ষা দেড় বছর ধরেই। তবে দেশে করোনাভাইরাস মহামারির প্রকোপে দীর্ঘদিন ধরে স্কুলের দ্বার খুলছিলোই না। অবশেষে ফুরিয়ে এসেছে স্কুল প্রাঙ্গনের নীরবতা আর শূন্যতার দিন।

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল-কলেজ খুলছে। ফলে শিক্ষার্থীদের শোরগোল, ছোটাছুটি, খেলাধুলা আবার মুখর করে তুলবে স্কুলের প্রাঙ্গন। ছুটির ঘণ্টা আবার বেজে উঠবে পুরোনো ছন্দে।

স্কুল খোলার এই সময়ে স্বর্গীয় কবিয়াল রমেশ শীল-এর জনপ্রিয় গান ‘ইস্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে’ গানটি নতুন আঙ্গিকে পরিবেশন করেছে জলের গান।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আমাদের গানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

রমেশ শীল বা কবিয়াল রমেশ শীল বা রমেশ মাইজভান্ডারী বাংলা কবিগানের অন্যতম রূপকার। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

তিনি ছিলেন মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক। জনপ্রিয় এই গণসঙ্গীত শিল্পী ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের ভাষা আন্দোলনে এবং সেই সাথে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন পরবর্তী নুরুল আমিন বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নেন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9