অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

০৫ মার্চ ২০২৬, ০৪:২২ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সের অধীন ‘অফিসার ক্যাডেট’ পদে নিয়োগ দেবে। শুধু পুরুষ প্রার্থীরা আগামী ৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: অফিসার ক্যাডেট;

পদসংখ্যা: নির্দিষ্ট নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

আবেদনে শিক্ষাগত যোগ্যতা—

১. সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

৩. আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক এবং মেডিক্যাল ফিজিসিস্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে (সম্মান) সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেতে B.Sc, Vet. Sci. & A.H/DVM/B.Sc., AH (Hons)–এ সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৩৩, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদনে শারীরিক যোগ্যতা—

উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), 

ওজন: উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেল অনুযায়ী;

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব-২৮ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে Home Page–এর ওপরে ডান পাশে Apply Now–তে ক্লিক করে সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা (VISA/Master Card, TAP, Bkash, Nagad, Rocket) প্রদান করতে হবে। যার মধ্যে ৫০০ টাকা আবেদন ফি এবং ৫০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ শোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

যুদ্ধে ‘বিজয়’ দাবি ইরানের, ১৪ দফা সমঝোতায় যেসব সুবিধা পেল ত…
  • ১৮ জুন ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত জয়
  • ১৮ জুন ২০২৬
পুলিশে বড় রদবদল, একযোগে বদলি ১২ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৮ জুন ২০২৬
কার্যকর ১ জুলাই হলেও পে স্কেলের বেতন পেতে সময় লাগতে পারে আর…
  • ১৮ জুন ২০২৬
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন বহিষ্কৃত বিএ…
  • ১৮ জুন ২০২৬
ক্যান্সারের আগেই সতর্কতা, জরায়ুমুখের রোগ শনাক্তে ভারতের নতু…
  • ১৮ জুন ২০২৬