করোনা বাড়ছে, সচেতন হতে হবে এখনই

১৭ জুন ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

করোনাভাইরাস আবারও তার করাল থাবা বিস্তার করছে। বিশ্বের বহু দেশে আবার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী এবং আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। এমন সময়ে আমাদের মনে রাখা দরকার যে ভাইরাস এক সময় সারা বিশ্বকে স্থবির করে দিয়েছিল, সেই ভাইরাস এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তার রূপ পাল্টে, নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে সে আবারও ফিরে আসছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সম্প্রতি কিছু অঞ্চলে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বেড়ে গেছে। হাসপাতালগুলোয় আবারও করোনা ইউনিট চালু করার ভাবনা চলছে এবং ফার্মেসিগুলোয় হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের চাহিদা বাড়ছে। এসব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সংক্রমণ আবারও বাস্তব হুমকিতে পরিণত হয়েছে।

করোনার প্রাথমিক ধাক্কা আমাদের শিক্ষা, অর্থনীতি ও সামাজিক জীবনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। নতুন করে সংক্রমণ বাড়লে এ ক্ষতি আরও বাড়বে। তাই সচেতনতা অবলম্বন এখন শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়িত্বও বটে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয় ও সংস্কারের অনুপস্থিতি: উচ্চশিক্ষা কি তলানিতে ঠেকেছে?

আমরা যদি এখনই সাবধান না হই, আবারও সেই চেনা আতঙ্কের দিন ফিরে আসতে পারে। মাস্ক পরা, হাত ধোয়া, ভিড় এড়ানো—এই ছোট ছোট অভ্যাসগুলোই পারে আমাদের সুরক্ষিত রাখতে। বুস্টার ডোজ নেওয়া, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো এবং সংক্রমিত হলে আইসোলেশনে থাকা—এসব নির্দেশনা আমাদের নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারের উচিত স্বচ্ছ ও দায়িত্বশীল তথ্য প্রদান করা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যম, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে একত্রে কাজ করতে উৎসাহিত করা।

আমরা ভুলে গেলে চলবে না, করোনা এখনো বিদায় নেয়নি, কেবল আমাদের গাফিলতির সুযোগ খুঁজছে। তাই সময় এসেছে আবারও সচেতন হওয়ার নিজের এবং সমাজের নিরাপত্তার জন্য এখনই উদ্যোগ নেওয়ার।

লেখক: পাবলিক রিলেশন অফিসার
ডিপার্টমেন্ট অব বিসিপিআর
সাউথইস্ট ইউনিভার্সিটি

 

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9