প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০ মার্চ ২০২২, ০৪:৩১ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলব। এর আগে একটি ডেন্টাল ইনস্টিটিউট হতে পারে, এটি নেই। কিডনি, চক্ষু আছে।

রবিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেন্টাল বিশ্ববিদ্যালয়, ডেন্টাল ইনস্টিটিউটের হয়ে গেলে চিকিৎসা ও শিক্ষার মান বৃদ্ধি পাবে। এটি আমি নিজেই করে দিতে পারব। আশ্বস্ত করতে চাই, দেশে একটি ডেন্টাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: দেশে আরও দুটি ডেন্টাল কলেজের অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, উপজেলা হাসপাতালে মাত্র একজন ডেন্টাল সার্জন রয়েছেন, কিন্তু সেখানে পাঁচ লাখেরও বেশি লোক বসবাস করেন। সেখানে এতো মানুষকে সেবা দেওয়া দুষ্কর। জনবল ও যন্ত্রপাতি আধুনিকায়নের ব্যবস্থা করব।

আরও পড়ুন: চট্টগ্রাম ডেন্টাল কলেজের অনুমোদন, ৬ বিভাগে রয়েছে ২০ শয্যা

মন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া শুরু হয়েছে, যদিও করোনার কারণে দীর্ঘ দিন স্কুল-কলেজ বন্ধ ছিল। সামাজিক-রাজনৈতিক অনুষ্ঠানও করোনার জন্য বন্ধ ছিল, সেটিও চালু হয়েছে। করোনা নিয়ন্ত্রণে অনেক কাজ করতে হয়েছে।

২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬