সংরক্ষিত আসন

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় হয়ে থাকবে

২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ AM
জামায়াত আমির ও আলী হাসান ওসামা

জামায়াত আমির ও আলী হাসান ওসামা © ফাইল ছবি

সংরক্ষিত নারী আসন নিয়ে চলমান আলোচনার মধ্যে জামায়াত আমিরের সিদ্ধান্তকে পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধে ‘সেক্রিফাইস’ হিসেবে দেখছেন মুফতি আলী হাসান ওসামা। রবিবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

পোস্টে আলী হাসান ওসামা বলেন, আমিরে জামায়াতের এই সেক্রিফাইস স্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্ত্রী পূর্বে এমপি ছিলেন, যথেষ্ট যোগ্য ও বিচক্ষণ, কিন্তু পরিবারতন্ত্রের দুয়ার রুদ্ধ রাখতে এবার সংরক্ষিত আসনে তাঁকে মনোনয়ন দেননি। অথচ দিলে সংগঠনের কেউ কোনো আপত্তি করার ন্যূনতম কারণও ছিল না, তাছাড়া অভিজ্ঞতার বিকল্প কিছু হয় না। ব্যারিস্টার আরমানের বোনও অত্যন্ত যোগ্য হওয়া সত্ত্বেও, এমনকি প্রচুর আলোচনায় থাকা সত্ত্বেও তাকেও দেননি।

এনসিপিকে আসন দেওয়া নিয়ে ওসামা বলেন, উপরন্তু নিজেদের তিনটি আসনও শরিকদের ছেড়ে দিয়েছেন। বিশেষত এনসিপি এমনিও সংরক্ষিত আসনে একজন নারী এমপি পেয়েছে; এরপরও মাহমুদা মিতুর জন্য জামায়াত আলাদা করে সেক্রিফাইস করেছে। রাশেদ প্রধানের বোন এবং মাওলানা মামুনুল হক সাহেবের দলের এক প্রকৌশলী নারীর জন্যও করেছে।

তিনি আরও বলেন, যদিও দুঃখজনক হল, যতই ত্যাগ করুক না কেন; দিনশেষে সব বাজে কথা এই দলেরই শোনা লাগে। যেমন, ইরানের প্রতিনিধিও সম্প্রতি প্রকাশ্যেই জানিয়েছে, চলমান সংকটে আমেরিকার বিরুদ্ধে এবং তাদের পক্ষে একমাত্র আমিরে জামায়াতই প্রকাশ্যে ও একান্তে উভয়ভাবেই সুস্পষ্ট বিবৃতি ও সহমর্মিতা জানিয়েছেন; যে সাহস প্রধানমন্ত্রীও করেননি। অথচ জর্দা খেয়ে পাগল হওয়া কিছু লোক বরাবরই দলটাকে আমেরিকার দালাল হিসেবে ট্যাগ দিয়ে যাচ্ছে; যদিও পাগলরা বোঝে না, দালাল যদি হতই, নিজেদের নিশ্চিত আসনগুলোও ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়ে হাতছাড়া করা লাগত না এবং ক্ষমতায় না গিয়ে বিরোধী দল হওয়া লাগত না। ঘুমের ভান ধরে থাকা লোকদের বোঝানোর কী উপায়!

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9