সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে

কোলাজ ছবি

কোলাজ ছবি © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক কয়েকদিনে একের পর এক ঘটনা, আন্দোলন ও উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষক সংকট ও পদোন্নতির দাবিতে শিক্ষকের আমরণ অনশন, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, নিরাপত্তা ও আবাসনসংক্রান্ত অভিযোগে উত্তেজনা, সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয়েছে অস্থির পরিবেশ। 

শিক্ষকের অনশন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষক সংকট ও পদোন্নতির কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার জন্য উপাচার্যের কার্যালয়ের সামনে ১৯ই এপ্রিল সন্ধ্যায় ৭টার দিকে আমরণ অনশন বসেছেন মৃত্তিকা ও পানি পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকগণ একাত্মতা পোষণ করে অবস্থান নেন সেখান।
অনশনরত অবস্থায় সহযোগী অধ্যাপক মো.জামাল উদ্দিন বলেন," বর্তমানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে আমাকে ১৪টা কোর্স নিতে হচ্ছে। এবং আমাদের সময়মতো পদোন্নতি যে ন্যায্য পাওনা সেটিও আমরা পাচ্ছি না। একদিকে শিক্ষক সংকট তৈরি করে আমাদের নির্মম ভাবে টর্চার করছে, অন্যদিকে আমাদের ন্যায্য পাওনা সেটাও এন সিউর করা হচ্ছে না। এখন আমরা যাবো কোথায়? সেজন্য আমি আজকে এখানে অবস্থান করছি।"

মহাসড়ক অবরোধ

১৯ই এপ্রিল রবিবার দুপুর ২টার দিকে চার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন গত শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্নে একটি তেলবাহী গাড়ির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ প্রচণ্ড আহত হন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আলোচনা করে সমাধান হওয়ার কথা থাকলেও সমাধান না পেয়ে চার দাবিতে মহাসড়ক অবরোধ করেন বিভাগটির শিক্ষার্থীরা। বিকাল ৪টার দিকে মহাসড়কটি ছেড়ে দেন শিক্ষার্থীরা এবং আহত শিক্ষার্থীর বাবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে ৪লাক টাকা ক্ষতিপূরণ দেন বাস মালিক সমিতি।

৮জন মেয়ে শিক্ষার্থী অবরুদ্ধ

১৯ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সংলগ্নে আজিজিয়া হাউজিং-এ  ৮জন মেয়ে শিক্ষার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ উঠে বাসা মালিকের বিরুদ্ধে। সেখানে একে জড়ো হয় শিক্ষার্থীরা এবং ঐ বাসার থাই গ্লাস ও ভাঙচুর করা হয়। এক পর্যায় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিভাগের ছাত্র সংসদ নির্বাচন
১৯ই এপ্রিল দুপুর ১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্রুজ মিসাইল উদ্ভাবন

১৯ই এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রীতম পাল যৌথভাবে “Thunderbolt” নামের একটি ক্রুজ মিসাইল উদ্ভাবনের দাবি করেছেন।

গত রবিবার দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে তারা তাদের উদ্ভাবিত মিসাইলটি প্রদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন এবং তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।

তারা জানান, “Thunderbolt” মিসাইলটি ৩০০ কিলোমিটার গতিতে ৫ কিলোমিটারের মধ্যে যে-কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তারা আরও দাবি করেন, এই মিসাইলটি তৈরিতে তাদের প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

স্মরণসভা ও দোয়া মাহফিল
১৯ই এপ্রিল দুপুর ২টার দিকে গণিত-১১ তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজের মৃত্যুর স্মরণসভা ও দোয়া মাহফিল করেন তার বিভাগের শিক্ষার্থীরা।

প্রাণে রক্ষা পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্নে ঢাকা থেকে বরগুনাগামী ‘গ্রিনভিউ’ পরিবহনের একটি বাসের বেপরোয়া গতিতে ওভারটেকিংয়ের সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এ ঘটনার জেরে ববি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে বাসটি আটকিয়ে চালককে মারধর ও গাড়ি ভাঙচুর করেন। পরে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে বাসটি ছেড়ে দেন তারা।

ছাত্রের অনশন

গত ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব মিয়া পরীক্ষার উত্তরপত্রের সঠিক মূল্যায়নের দাবিতে আমরণ অনশনে বসেন। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে রাত ১০টার দিকে তিনি অনশন থেকে সরে দাঁড়ান।

২য় বর্ষে সাকিব মিয়া ৫বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি বর্তমানে শিক্ষাবর্ষ থেকে ছিটকে (ড্রপ-আউট) পড়েছেন। সাকিবের দাবি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেল করানো হয়েছে। তার অভিযোগের মূল তীর বিভাগের চেয়ারম্যানের দিকে। সাকিব দুটি দাবি জানিয়েছেন— তাকে বিশেষ বিবেচনায় তৃতীয় বর্ষে প্রমোট করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করতে হবে।

গত ১৯ই এপ্রিল সাকিব মিয়া জানান," উপাচার্য কাছে আগামীকাল তিনি আবার যাবেন বিষয়টি অগ্রগতির জন্য।"

বর্তমানে নানান মুখি আন্দোলনের চাপ ও সংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়েটির উপাচার্য অধ্যাপক তৌফিক আলম। শিক্ষকদের পদোন্নতি নিয়েও জটিলতা তৈরি হয়ছে বিশ্ববিদ্যালয়টিতে। যা বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক কার্যক্রম কে ব্যাহত করছে এবং থমথমে পরিস্থিতিও বিরাজ করছে।

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা: স্বামী জাহাঙ্গীরের যাবজ্জীবন
  • ০৯ জুলাই ২০২৬
ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন শিক্ষক, দুই বছরের কারাদণ্ড…
  • ০৯ জুলাই ২০২৬
বই মুদ্রণকারীদের জন্য কড়া সতর্কবার্তা শিক্ষামন্ত্রীর
  • ০৯ জুলাই ২০২৬
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে শুরু হয়েছিল
  • ০৯ জুলাই ২০২৬
আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতোই রেফারিং চান ফ্রান্সের কোচ
  • ০৯ জুলাই ২০২৬
কুপিয়ে স্ত্রী-সন্তানকে হত্যা, পলাতক স্বামী
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence