ঢাবির বিডিএস প্রফের সময়সূচি প্রকাশ

১৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ PM
ঢাবির বিএডিএস প্রফের সময়সূচি প্রকাশ

ঢাবির বিএডিএস প্রফের সময়সূচি প্রকাশ © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজের ১ম, ২য়, ৩য় ও ফাইনাল প্রফেশনাল বিএডিএস (মে ২০২৬) লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে এই পরীক্ষা শুরু হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশ করা হয়।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের ফরমপূরণ ও ফিস আদায় কার্যক্রম আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। ৩০ এপ্রিলের পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিডিএস পরীক্ষার ফিস ধরা হয়েছে প্রতি বিষয়ের জন্য ১ হাজার ৫০ টাকা, নম্বরপত্র ফিস ৪৫০ টাকা, অনিয়মিত পরীক্ষার্থীর রিটেনশন ফিস ৭৫০ টাকা, কেন্দ্র ফিস ৭৫০ এবং সাময়িক সনদ ফিস ২০০ টাকা।

রুটিন দেখুন এখানে

বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানের চাকা বিচ্ছিন্ন, পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবির বাসে তেল নেওয়ার সময় প্রতিবার ২০ লিটারের হিসাব গর…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রমাণভিত্তিক চিকিৎসায় বৈশ্বিক স্বীকৃতি পেল বিএমইউ, ‘ইভিডেন…
  • ১০ অক্টোবর ২০২৬
বগুড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১০ অক্টোবর ২০২৬