একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক

২০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ AM
হাসপাতালের লাশ ঘর

হাসপাতালের লাশ ঘর © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিবাদের জেরে এক যুগলের বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় প্রেমিক পরশ প্রধান (২১) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়। নিহত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে। অন্যদিকে, আহত পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিম আক্তার ও পরশ প্রধানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হয়ে গেলেও তাদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে আসলে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কোনো এক বিষয় নিয়ে উভয়ের মধ্যে মান-অভিমানের সৃষ্টি হয়। এর জেরে তারা দুজনই বিষপান করেন।

বিষপানের বিষয়টি টের পেয়ে স্বজনরা মিমকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপরদিকে, প্রেমিক পরশ প্রধানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, হাসপাতাল থেকে মিম আক্তারের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।



ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9