প্রথমে প্রশাসনিক ভবন, পরে ওষুধের দোকানে দুদকের অভিযান

১০ মার্চ ২০২২, ০৩:৩৮ PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর উপপরিচালক মো. নাজমুছ সাদাতের নেতৃত্বে এ অভিযান চলছে।

তবে দুদকের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। দুদকের হটলাইন নম্বরে ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

চমেক সূত্রে জানা গেছে, দুদকের কর্মকর্তারা প্রথমে প্রশাসনিক ভবনে যান। এরপর হাসপাতালের নিচতলায় অবস্থিত সরকারি ওষুধের দোকানে অভিযান চালান।

আরও পড়ুন: চমেক শিক্ষার্থী আকিবকে মারধরের ভিডিও প্রকাশ

অভিযানে আরও আছেন দুদকের উপপরিচালক আবু সাইদ, সহকারী পরিচালক এনামুল হক, কনস্টেবল মো. ইমরান।

নাজমুছ সাদাতের বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে অভিযানে আসি। আমরা এখনও চমেক হাসপাতালে আছি। হাসপাতাল থেকে বের হয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, দুদকের সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চমেক হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান করে গত বছর দীর্ঘ প্রতিবেদন জমা দিয়েছেন। তাতে তিনটি মামলার সুপারিশ করেছিলেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি হাসপাতালের সরকারি ওষুধ বাইরে পাচারের সময় দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬