সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

০৩ মার্চ ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ১০:১২ PM
ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে

ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে © সংগৃহীত

পাল্টা হামলার অংশ হিসেবে ইরান সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৌদি আরবের মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার বরাতে জানা গেছে, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত তেলসমৃদ্ধ শহর দাহরানে ড্রোন হামলার হুমকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই শহরটি সৌদি আরবের তেল শিল্পের প্রধান কেন্দ্র। সেখানে মার্কিন দূতাবাসের একটি কার্যালয়ও রয়েছে। শহরটিতে হামলার আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা থেকে কনস্যুলেটের কার্যক্রমও আপাতত বন্ধ রাখা হয়েছে।

এর আগে, আজ মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর দূতাবাসটির কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যে উপসাগরীয় দেশগুলো এখনও প্রকাশ্যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়নি। তবে কেউ কেউ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।

এদিকে, ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬