দেশে ফিরে বঙ্গবন্ধু মেডিকেলের ফিলিস্তিনি শিক্ষার্থীর আত্মহত্যা

২৪ এপ্রিল ২০২১, ০১:৪২ PM

© সংগৃহীত

নিজ দেশে ফিরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে (সাবেক ফরিদপুর মেডিকেল কলেজ) অধ্যয়নরত এক ফিলিস্তিনি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম মোওসা আবু জামি (২৩)। তিনি কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস থেকে ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করে। ওইদিন তার দেশ ফিলিস্তিনে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ এখন জানা যায়নি বলে জানিয়েছে অধ্যক্ষ।

তিনি আরও বলেন, গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশে ফিরে যান আবু জামি। দূতাবাস থেকে জানানো হয়েছে, আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর লিখিত আকারে বাংলাদেশ সরকার ও আমাদের মেডিকেল কলেজকে জানানো হবে।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬