করোনায় প্রখ্যাত গাইনিকোলজিস্টের মৃত্যু

৩০ নভেম্বর ২০২০, ০৯:১০ AM
ডা. মজিবুর রহমান খান হীরা

ডা. মজিবুর রহমান খান হীরা © টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা। রবিবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ যাবত ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালের দিকে তার শারীরিক অবস্থা একটু ভালো থাকলেও রাতে হঠাৎ করে মারা যান ময়মনসিংহ মেডিক্যালের অবসরপ্রাপ্ত এ চিকিৎসক।

তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬