বিদেশি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ মিলল কুমিল্লায় জলাশয়ে

০৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ AM
আদনান আলতাফ (২৮)

আদনান আলতাফ (২৮) © সংগৃহীত

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার বুড়িচংয়ে আদনান আলতাফ (২৮) নামের এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আদনান বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তাঁদের বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২ নভেম্বর) রাতে নিখোঁজ হন আদনান। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ তাঁকে খুঁজতে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ক…
  • ০৪ নভেম্বর ২০২৬
সিনেটে হারল ট্রাম্পের দল, হাউজেও এগিয়ে ডেমোক্র্যাটরা
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করলে কি নম্বর কমবে—যা বলছে…
  • ০৪ নভেম্বর ২০২৬
গ্রুপ চ্যাটে নতুন চার সুবিধা আনল হোয়াটসঅ্যাপ
  • ০৪ নভেম্বর ২০২৬
টিকটকের জন্য আপত্তিকর ভিডিও-ছবি ধারণ করায় স্কুল ছাত্রীকে বহ…
  • ০৪ নভেম্বর ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে মাস্টার্সের সুযোগ, টিউশন ফিসহ থা…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950