আইএইচটি থেকে বাদ পড়ল এম মনসুর আলীর নাম

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ PM
সিরাজগঞ্জ আইএইচটি

সিরাজগঞ্জ আইএইচটি © সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্তে ‘শহীদ এম মনসুর আলী’ নামটি বাদ পড়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত ২৫ আগস্ট প্রস্তুত করা প্রজ্ঞাপনটিতে সই করেছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, কাজিপুর,সিরাজগঞ্জ-এর নাম পরিবর্তন করে
নিম্নরূপভাবে নামকরণ করা হলো।

জানা গেছে, ২০১৫ সালে ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, গান্ধাইল, সিরাজগঞ্জ’ নাম প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে এটি বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম মনসুর আলীর নামে নামকরণ করা হয়।

এর আগে গত ২১ এপ্রিল এক প্রজ্ঞাপনে জেলার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়। প্রতিষ্ঠানটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। ওই ‍কলেজও প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ নামেই প্রতিষ্ঠিত হয়েছিল।

সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬