পটুয়াখালী মেডিকেলের অধ্যক্ষ ডা. জিয়াউল করিম

২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ PM
ডা. মো. জিয়াউল করিম

ডা. মো. জিয়াউল করিম © সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউল করিম। আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে।

নবনিযুক্ত অধ্যক্ষ ডা. জিয়াউল করিম পটুয়াখালী মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক। আর ওএসডি হওয়া ডা. এফ আতিকুর রহমান প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক।

উপসচিব (পারসোনেল ১ শাখা) দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬