ডিআইইউতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৬, ০৭:১৪ PM
ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীরা

ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘নলেজ ইজ পাওয়ার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল মেডিপ্লাস ওরাল হেলথ।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের মাধ্যমে বিনামূল্যে দাঁতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

ক্যাম্পটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ, ফরাজী হাসপাতালের হেড অব কর্পোরেট মোজাম্মেল হক, ম্যানেজার মোর্শেদুল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট। ফরাজী ডেন্টালের বনশ্রী ও গুলশান শাখার সৌজন্যে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

আয়োজন সম্পর্কে ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট বলেন, সাধারণ মানুষের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেই আমরা নিয়মিত এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডেন্টাল কেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের বিনামূল্যে প্রাথমিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়াতে আজ আগত সবাইকে মেডিপ্লাস টুথপেস্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। সেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসেই বিনামূল্যে ডেন্টাল চেকআপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত উপকারী। চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দাঁত পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ওরাল হেলথ কিট ও টুথপেস্ট উপহার পেয়েছি। এমন সুন্দর উদ্যোগের জন্য ফরাজী ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

বিনামূল্যে উন্নতমানের মেডিকেল, ডেন্টাল সেবা ও ওরাল হেলথ কিট পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950