সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান

২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ PM
ডা. মজিবুর রহমান

ডা. মজিবুর রহমান © সংগৃহীত ও সম্পাদিত

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মজিবুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ সই করেছেন। এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হল।

নির্দেশনায় বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬