নতুন আরেকটি মেডিকেল কলেজ অনুমোদন পেল

১০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

দেশে আরও একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনুমোদন পাওয়া এ মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নতুন মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়। খুব শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

পাঠদানের অনুমোদন পাওয়া নতুন বেসরকারি মেডিকেল কলেজ হুলো ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ মেডিকেলে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

এদিকে দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে থেকে এই দুই মেডিকেল শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। প্রকাশিত হতে যাওয়া আদেশের কপি থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এই দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬