নিয়োগ পেতে বিএসএমএমইউ ভিসিকে অবরুদ্ধ করলো ছাত্রলীগ

১১ মে ২০১৯, ১০:২৬ AM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী মেট্রোপলিটন ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর ওই ক্লিনিকে ভেতর বিএসএমএমইউ উপাচার্য রোগী দেখার সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন চিকিত্সক হিসেবে নিয়োগপ্রত্যাশী ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে রোগী এবং তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের আলোচনার পর মুক্ত হন উপাচার্য। এ সময় ছাত্রলীগের নেতারা উপাচার্য এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন। বিষয়টি নিয়ে আজ থানায় জিডি করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। নিয়োগে মেধার মূল্যায়ন করা হবে।

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬