হেলথ ক্যাম্পের আওতায় আসছে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা

১৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ PM
এআই তৈরি একটি প্রতীকী ছবি

এআই তৈরি একটি প্রতীকী ছবি © টিডিসি

হেলথ ক্যাম্পের আওতায় আসছে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ এপ্রিল) সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদারের সই করা নোটিশে চারটি কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। এরমধ্যে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা); স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার; ফ্রি ওয়াই-ফাই চালু; ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন। 

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ‘স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার’ কর্মপরিকল্পনার ‘বাস্তবায়ন ও কর্মকৌশলে’ বলা হয়, উন্নত বিশ্বের আদলে শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী অবকাঠামো সৃষ্টি করা। এ লক্ষ্যে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় বাজেটে অর্থের সংস্থান করা। ত্রৈমাসিক হেলথ ক্যাম্প (স্বাস্থ্য সচেতনতা, সেলফ হাইজিন, লাইফস্টাইল ডিজিজ/এনসিডি) আয়োজন এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা। 

‘স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার’ কর্মপরিকল্পনার করণীয়তে বলা হয়, সকল এমপিওভুক্ত মাদ্রাসায় ত্রৈমাসিকভিত্তিতে স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকের উপস্থিতিতে হেলথ ক্যাম্প (স্বাস্থ্য সচেতনতা, সেলফ হাইজিন, লাইফস্টাইল ডিজিজ/এনসিডি) আয়োজন করতে হবে।

দেশে এমপিওভুক্ত মাদ্রাসার সংখ্যা প্রায় ৮ হাজার ২২৯টি বলে জানা গেছে।

প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬