মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদ্রাসাশিক্ষকের ভাড়া বাসায় পুলিশ

মাদ্রাসাশিক্ষকের ভাড়া বাসায় পুলিশ © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামের এক মাদ্রাসাশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে আলুরঘাট রোড এলাকার একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়; প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহত মাদ্রাসা শিক্ষক শিব্বির আহমেদ হাসান হবিগঞ্জ জেলার ছালেহ আহমদের ছেলে। তিনি আলুরঘাট রোডের একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মাদ্রাসাটির পার্শ্ববর্তী একটি কক্ষে সস্ত্রীক বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মাদ্রাসাশিক্ষক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং মাদ্রাসার ফান্ডে থাকা প্রায় ৭২ হাজার টাকার হিসাব দিতে তিনি ব্যর্থ হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে তার মতবিরোধ চলে আসছিল।

নিহতের স্ত্রী শিরিন আক্তার বলেন, ‘আমার স্বামী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। রবিবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা তার কাছে প্রতিষ্ঠানের আয়-ব্যয় সম্পর্কে জানতে চাইলে তিনি অবশিষ্ট টাকা খরচ হয়ে গেছে বলে জানান। এ সময় তিনি নিরুপায় হয়ে ওই টাকাগুলো পরিশোধের জন্য কিছুদিন সময় প্রার্থনা করেন। এরপর কমিটির সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করার কথা বলে আমাদের কক্ষের বাইরে তালাবদ্ধ করে দিয়ে আমাদের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান। এরপর আমরা রাত আনুমানিক ২টার দিকে ঘুমিয়ে যায়। সোমবার সকালে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে মনে করেছিলাম তিনি বাথরুমে গিয়েছেন। পরে একটি বেলকনির সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি আত্মহত্যা। আমরা ওই মাদ্রাসা শিক্ষকের স্ত্রী এবং মাদ্রাসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জমকালো আয়োজনে শেষ হলো ‘সাউথইস্ট ইউনিভার্সিটি জব ফেয়ার’
  • ০৭ মে ২০২৬
থ্যালাসেমিয়ার বিস্তার রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ গ্…
  • ০৭ মে ২০২৬
কসোভো রাষ্ট্রদূতের সঙ্গে এআইইউবি প্রতিনিধি দলের সাক্ষাৎ
  • ০৭ মে ২০২৬
সিনেটের ভেতরে সিন্ডিকেট সভা, বাইরে বিক্ষোভ
  • ০৭ মে ২০২৬
বিএমইউ ভিসির সাথে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ, লিভার ট্রান্স…
  • ০৭ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএডের…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9