মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ, দেখুন এখানে

১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার অধিদপ্তরের ওয়েবসাইটে পরিকল্পনাটি প্রকাশ করা হয়। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদারের সই করা নোটিশে চারটি কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। এরমধ্যে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা); স্বাস্থ্যে ও খাদ্যে অগ্রাধিকার; ফ্রি ওয়াই-ফাই চালু; ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন। 

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নিমিত্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রণয়নকৃত ১৮০ দিনের কর্মপরিকল্পনার কার্যক্রমসমূহ বাস্তবায়নপূর্বক বাস্তবায়ন প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ([email protected]) ই-মেইল ঠিকানায় প্রেরণ করা প্রয়োজন বলে জানানো হয়।

মাদ্রাসা অধিদপ্তরের কর্মপরিকল্পনা দেখুন এখানে

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬