শিক্ষামন্ত্রী

মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না

১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মাদরাসা থেকে ছাত্ররা পাস করে বের হচ্ছেন। ভালোভাবে কোরআন শেখেনি বলেই আজকে আমরা ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ দিতে পারছিনা। কওমি শিক্ষার্থীদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নেই। আমরা সেই জায়গায় ৯ হাজার শিক্ষক পদ খালি থাকার পরেও আমরা নিয়োগ দিতে পারছিনা।

আজ বুধবার (১৫ এপ্রিল) সিলেট অঞ্চলের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। সিলেট সরকারি মহিলা কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এই সমস্যা কী একদিনে সৃষ্টি হয়েছে। ভেবে দেখুন? সব কিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে রকম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মন্ত্রী বলেন, সেই সময় আমার সুযোগ হয়েছিলো ওনার কাছে থাকার। আমি ছাত্রদল করতাম এবং একটি হলের দুইবার ভিপি ছিলাম। সেই সময় দেখেছি শহীদ রাষ্ট্রপতি শিক্ষার কী ব্যাপক পরিবর্তন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি ১৬ দিনে জন্য শিক্ষামন্ত্রী হয়ে আপনাদের (শিক্ষকদের) এমপিও চালু করেছিলেন ৫০ শতাংশ দিয়ে। আমি কাজ করেছিলাম বেগম খালেদা জিয়ার সাথে। আমি দেখেছি তিনি শিক্ষাকে কতোটা ভালোবাসেন এবং সেই সময় শিক্ষার যে পরিবর্তন আসছিলো সেটা যদি বিগত ১৭-১৮ বছরে ধরে রাখতে পারতাম তাহলে আজ শিক্ষার এই ধস নামতো না।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নৈতিক শিক্ষা মোটেই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা পুঁথিগত হলেও কর্মজীবনে নৈতিক শিক্ষার অবহেলা দেখতে পাচ্ছি। সেজন্য আমরা  স্কুল- কলেজগুলোতে নৈতিক অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেওয়ার চেয়েছিলাম। 

ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ থেকে, কয়েকটি বিভাগের শর…
  • ১১ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950