মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়

১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার (এপ্রিল ২০২৬) চেক ছাড় দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা-২০২৬ বাবদ ৪টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪- ১২২ তারিখ: ১৩/০৪/২০২৬খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ১৪ এপ্রিলের-২০২৬ পর সংশ্লিষ্ট ব্যাংক হতে বৈশাখী ভাতা-২০২৬ অংশ উত্তোলন করতে পারবেন।

জানা গেছে, দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ৮২২৯টি। এরমধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি,  ফাযিল ও কামিলে যথাক্রমে ৯৯৩ ও ১৮৪। এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬