মাদ্রাসার ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাদ্রাসার ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৬ সালে দাখিল পরীক্ষা দেবেন তাদের কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকে তাদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।  

শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোন তথ্য এডিট/ডিলেট করার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এখানে বিজ্ঞপ্তি দেখুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত বিজ্ঞপ্তি

 

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬