পরীক্ষা চলাকালে পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

২০ জুলাই ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৩৪ AM
মাদ্রাসা ভবনের খসে পড়া পলেস্তারা

মাদ্রাসা ভবনের খসে পড়া পলেস্তারা © টিডিসি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা চলাকালে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, চলমান নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এসময় দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, ‘পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানের পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষা কার্যক্রম সেখানেই পরিচালনা করা হয়।’

দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্তানদের খোঁজ নিতে অনেক অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন। জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটিই শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, পিলার দুর্বল হয়ে গেছে এবং ছাদের নিচের অংশের প্লাস্টার খসে পড়ছে।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, ‘বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার সুপারিশ করেছেন। কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত ভবনটি মেরামত এবং একটি নতুন অ্যাকাডেমিক ভবনের জন্য বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।’

স্থানীয় অভিভাবক ও সচেতনমহল জানিয়েছে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। আজকের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অবগত হয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।’

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950