বাস চাপায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী আহত

২৬ জুন ২০২৫, ১১:৪৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
জাহিদ হাসান

জাহিদ হাসান © টিডিসি

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান রাইদা পরিবহনের একটি বাসের চাপায় মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। জাহিদ ইসলামিক স্টাডিজ বিভাগের (২০২১-২০২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ধোলাইপাড় এলাকা থেকে পোস্তগোলা হয়ে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে রাইদা পরিবহনের একটি বাসে উঠেছিলেন জাহিদ হাসান। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টর বৈধ ভাড়ার চেয়ে দ্বিগুণ দাবি করলে তা নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর বাস থেকে নামার সময় জাহিদ এক পা নামাতেই চালক ইচ্ছাকৃতভাবে বাসটি টেনে দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে তিনি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে তাকে আঘাত করেন। এতে তার হাত গুরুতরভাবে জখম হয় এবং কেটে যায় । পরে তাকে সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ধোলাইপাড় এলাকা থেকে টিউশনি করতে রাইদা পরিবহনের একটি বাসে চড়ে নদীর ওপারে যাচ্ছিলাম। কিন্তু বৈধ ভাড়ার তুলনায় দ্বিগুণ ভাড়া চাইলে কন্ডাক্টরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বাস থেকে নামার সময় চালক ইচ্ছাকৃতভাবে বাস টেনে দিয়ে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমি উঠে বাসে হাত রাখলে চালক কাঁচের গ্লাস দিয়ে আমাকে আঘাত করে।

ঘটনার বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। যে পরিবহনের বাসে এ ধরনের ঘটনা ঘটেছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬