বেসিক ব্যাংক কেলেংকারী

১৬ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

০৯ মার্চ ২০২৬, ০১:৪০ PM
বেসিক ব্যাংক

বেসিক ব্যাংক © সংগৃহীত

বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চলমান অধিকতর তদন্তের স্বার্থে সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জন আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুদকের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল আদালতে জানায়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন এবং তারা পালিয়ে গেলে মামলার সুষ্ঠু তদন্ত বিঘ্নিত হবে। এর আগে ৬০ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এবং অন্যতম আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক ইমিগ্রেশন থেকে বাধা প্রত্যাহারের আবেদন করায় দুদক পুনরায় এই জরুরি আবেদনটি জানায়।

নিষেধাজ্ঞার আওতায় আসা উল্লেখযোগ্য আসামিরা হলেন- বেসিক ব্যাংকের সাবেক এমডি একেএম সাজেদুর রহমান, সাবেক ডিএমডি ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া এবং তাহমিনা ডেনিম লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও চেয়ারম্যান কামাল জামান মোল্লা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬