বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ AM
 নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম

নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম © সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১২-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত করার পাশাপাশি ড. কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা গণমাধ্যমকে জানান, রিট আবেদনটির ওপর চলতি সপ্তাহেই হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিটে অভিযোগ করা হয়েছে যে, ড. এম এ কাইয়ুম তাঁর দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচনে প্রার্থী হয়েছেন, যা আইনত অসিদ্ধ।

এর আগে, ঢাকা-১১ (বাড্ডা, রামপুরা ও ভাটারা) আসনে রিটার্নিং কর্মকর্তা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এবং এনসিপি-এর নাহিদ ইসলাম উভয়েরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই এখন উচ্চ আদালতের দ্বারস্থ হলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ ইসলাম।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9