আরব আমিরাতের ফুজিরাহ তেল শিল্পাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা

১৬ মার্চ ২০২৬, ০৩:১৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৩:২০ PM
সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ তেল শিল্পাঞ্চল

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ তেল শিল্পাঞ্চল © সংগৃহীত

চলমান উত্তেজনার মধ্যেই ফের ড্রোন হামলায় কেঁপে উঠল সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ তেল শিল্পাঞ্চল। সোমবার (১৬ মার্চ) সকালে (স্থানীয় সময়) একটি শক্তিশালী ড্রোন হামলার খবর নিশ্চিত করেছে ফুজিরাহ মিডিয়া অফিস। খবর গার্ডিয়ানের

জানা গেছে, ড্রোনটি সরাসরি শিল্পাঞ্চলকে লক্ষ্যবস্তু করে আঘাত হানলে সেখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুজিরাহ তেল কেন্দ্রটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম বাণিজ্যিক জ্বালানি মজুত কেন্দ্র হিসেবে পরিচিত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্বালানি হাবটি হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত, যা এই মুহূর্তে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রধান বিকল্প রুট হিসেবে কাজ করছে। কারণ ইরান যুদ্ধের ফলে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

গত শনিবারেও এই কেন্দ্রে একবার ড্রোন হামলা চালানো হয়েছিল, যা মেরামত করে গতকাল রবিবার তেলের লোডিং কার্যক্রম পুনরায় শুরু হয়েছিল। কিন্তু সোমবারের এই নতুন হামলা কার্যক্রমকে আবারও বিঘ্নিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় যারা বিকল্প হিসেবে ফুজিরাহ ব্যবহার করছে, তাদের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে বিশ্ব বাজারে তেলের দাম আরো বাড়ার ইঙ্গিত দিয়েছে আমিরাতি কতৃপক্ষ। 

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬