বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ AM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

কুমিল্লা–১০ আসনে বিএনপির প্রার্থী গফুর ভুইয়ার প্রার্থিতা অবৈধ ঘোষনা করেছেন আপিল বিভাগ। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ তাকে দ্বৈত নাগরিকত্বের (আমেরিকা) অভিযোগে তার মনোনয়ন অবৈধ বলে রায় দেন।

আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে আমেরিকার দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ আনেন একই আসনের প্রতিদ্বন্দ্বী (সাংস্কৃতিক মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। এই অভিযোগের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়ন বাতিল করে। এরপর হাইকোর্টে রিট করলে গত ২২ জানুয়ারি তা খারিজ হয়ে যায়। সর্বশেষ আজ আপিল বিভাগ তার ‘লিভ টু আপিল’ সরাসরি খারিজ করে দেওয়ায় তার নির্বাচনী যাত্রার সমাপ্তি ঘটল।

আরও পড়ুন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী

একই আসনের অপর বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া শুরুতে ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও ইসির বাছাইয়ে বাদ পড়েছিলেন। তবে হাইকোর্ট গত ২৫ জানুয়ারি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্টের সেই আদেশ চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ হাসান আহমেদ আপিল বিভাগে আবেদন করলেও আজ আদালত তা খারিজ করে দেন। ফলে মোবাশ্বের আলমের প্রার্থিতা এখন আইনিভাবে নিষ্কণ্টক।

আদালতে আজ মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম জমিরউদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান।

এই রায়ের ফলে কুমিল্লা-১০ আসনে বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও আইনি জটিলতার অবসান হলো। এখন একক প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন। এই আসনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং সাবেক ছাত্রশিবির সভাপতি ইয়াসির আরাফাত।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9