সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

২৫ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে এ রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এর জবাব দিতে বলা হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি হাইকোর্টের ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ শুনানি করেন।

আরও পড়ুন: ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা

শুনানি শেষে ইউনুছ আলী আকন্দ বলেন, একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। সিইসি আদালতের সে আদেশ বাস্তবায়ন করেননি। এ কারণে তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।

‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসি বরাবর আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সে আবেদন নিষ্পত্তি না করায় আদালতের শরণাপন্ন হন তিনি।

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬