রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা

২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
রাত ৮টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় একজনকে জরিমানা করা হয়

রাত ৮টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় একজনকে জরিমানা করা হয় © সংগৃহীত

রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) মার্কার প্রার্থীর এক সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিন জানান, ২৩ জানুয়ারি রাত ৮টা দিকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে অভিযান পরিচালনাকালে রাত ৮টার পর মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা করায় এবং এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৭(খ) লংঘন করায় বিধি ২৭ অনুসারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার অনুসারি মো. শুকুর আলী নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত অন্যান্য ব্যক্তিদের ভবিষ্যৎ এ এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬