আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুমিল্লা বিএনপির এক প্রার্থী

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ AM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ তাকে ঋণখেলাপি নন বলে ঘোষণা করে প্রার্থিতা বৈধ হওয়ার রায় প্রদান করেন।

আদালতের এই আদেশের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। তবে একই আসনে বিএনপির অপর প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের (আমেরিকা) অভিযোগ থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন আদালত।

সূত্রমতে, জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও তা নামঞ্জুর হয়। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ২৫ জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রতিপক্ষ আপিল বিভাগে গেলে আজ সর্বোচ্চ আদালত হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখেন।

আদালতে আজ মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম জমিরউদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬