গোপালগঞ্জে শ্রমিক নেতা বাসু হত্যাকাণ্ডে পাঁচজনের মৃত্যুদণ্ড

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
সাইদুর রহমান বাসু

সাইদুর রহমান বাসু © সংগৃহীত

গোপালগঞ্জের আলোচিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মৌলভীপাড়ায় নিজ বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তার মৃত্যু হয়।

ঘটনার দুই দিন পর নিহত বাসুর ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে একই বছরের ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের তৎকালীন দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এর রায় ঘোষণা করা হয়।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬