শেরপুরে বাস সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪

১৬ মার্চ ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৪:০৩ PM
দুর্ঘটনাকবলিত বাস ও সিএনসিচালিত অটোরিকশা

দুর্ঘটনাকবলিত বাস ও সিএনসিচালিত অটোরিকশা © টিডিসি

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিফ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। নজরুল ইসলাম বর্তমানে ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের স্ত্রী ও সন্তানরা সিএনজিচালিত অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু নাজিফের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সুমা আক্তার, তাদের দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশার চালক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9