মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০৩ PM
অভিযুক্ত আনিসুর রহমান

অভিযুক্ত আনিসুর রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঢাকা জজ কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরখান থানাধীন চামুরখান এলাকায়। ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয় এবং আদালতের নির্দেশে উত্তরখান থানায় মামলা নং-১ (১১)২৫ হিসেবে রেকর্ড করা হয়েছে। গত শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ২২ অক্টোবর সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বাংলাদেশ আই হসপিটালের সামনে আনিসুর রহমান তালুকদার খোকনের নিজস্ব গাড়িতে উঠতে বলেন ওই নারীকে। পরবর্তীতে সকাল ১১টার দিকে তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে উত্তরখানের চামুরখান এলাকার ‘তালুকদার বাড়ি’ নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে চাকরির শর্তের কথা বলে অভিযুক্ত ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন। নারী প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাট থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, নারীকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

পরে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, এটি ‘পুলিশ কেস’, তাই থানার মাধ্যমে ধর্ষণ পরীক্ষা করতে হবে। পরামর্শ অনুযায়ী ভুক্তভোগী নারী থানায় যান, কিন্তু তখন পুলিশ মামলা না নিয়ে আদালতের মাধ্যমে মামলা করার পরামর্শ দেয়। পরে আদালতের নির্দেশে মামলাটি রুজু হয়।

ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ২২ অক্টোবর সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বাংলাদেশ আই হসপিটালের সামনে আনিসুর রহমান তালুকদার খোকনের নিজস্ব গাড়িতে উঠতে বলেন ওই নারীকে। পরবর্তীতে সকাল ১১টার দিকে তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে উত্তরখানের চামুরখান এলাকার ‘তালুকদার বাড়ি’ নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে চাকরির শর্তের কথা বলে অভিযুক্ত ব্যক্তি অনৈতিক প্রস্তাব দেন। নারী প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাট থেকে বের হতে চাইলে তাকে জোরপূর্বক রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, নারীকে জোরপূর্বক শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অভিযুক্ত আনিসুর রহমান তালুকদার খোকন প্রভাব খাটিয়ে পুলিশের কিছু কর্মকর্তা ও আইনজীবীদের মাধ্যমে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। পরিবারের দাবি, মামলাটি তুলে না নিলে ভুক্তভোগী নারী ও তার দুই কন্যা সন্তানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আনিসুর রহমান তালুকদারের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগ: মামলা
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9